জেড নিউজ, ঢাকা:
বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামে হাসিনা সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০২২ সালে সরকার এ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে।
ওই সময় রাষ্ট্রের ১৪০ কোটি টাকা লেনদেন হয়েছে তমা কনস্ট্রাকশনের নামে। এবার সেটা আমরা ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে করেছি। সেটাও কমিয়ে আনার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেনদরবার করছি। আশা করছি, সরকারের কোনো ব্যয় হবে না।
আজ রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ বিটিভি ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





