২১/০৫/২০২৬, ২১:৫১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই চোটে পড়লেন নেইমার

    জেড নিউজ স্পোর্টস:

    সকল জল্পনার অবসান কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। কিন্তু চোট তো তার পিছু ছাড়ার নয়। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েই নতুন করে আবারও কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে সান্তোসের পরের কয়েকটি ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।

    তবে এবারের চোট ততটা গুরুতর নয়। আগামী সপ্তাহে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

    বুধবার সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব নিশ্চিত করেছেন, নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ফোলা ধরা পড়েছে। স্বস্তির খবর হলো, চোট বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হবে না বলেই মনে করছেন তিনি। আগামী ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের।

    জোগাইব ব্রাজিলিয়ান ক্রীড়া মাধ্যম ‘জি’– কে বলেন, ‘নেইমারের ছোট ধরনের কাফ ইনজুরি হয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, সে আগামী সপ্তাহেই জাতীয় দলে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবে।

    বর্তমানে নিজের ব্যক্তিগত স্টাফদের নিয়ে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে চিকিৎসা নিচ্ছেন নেইমার। পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের চিকিৎসকরাও তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

    মাত্র দুই দিন আগেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে নেইমারকে রেখেছিলেন। এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ।

    ইএসপিএনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত দল ঘোষণার আগে এই ইনজুরি নিয়ে আনচেলত্তির কোচিং স্টাফদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা ছিল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়