২৫/০৬/২০২৬, ১৫:০৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বক্স অফিসে ‘ককটেল টু’র আয় কত?

    জেড নিউজ ডেস্ক :

    বলিউড অভিনেতা শাহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ককটেল ২’ নিয়ে এই মুহূর্তে রূপালি পর্দায় ব্যাপক উন্মাদনা চলছে। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচক উভয় মহলের তুমুল প্রশংসায় ভাসছে ছবিটি। দীর্ঘদিন ধরেই অনুরাগীরা এই ছবিটির অপেক্ষায় প্রহর গুনছিলেন। অবশেষে গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে এটি।

    ছবিটিতে শাহিদ কাপুরের পাশাপাশি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা। মুক্তির প্রথম দিনেই দুর্দান্ত ওপেনিং দিয়ে খাতা খোলে ছবিটি। প্রথম দিনে এর ঝুলিতে আসে ১৩ কোটি ৫০ লাখ রুপি। ওপেনিং উইকেন্ড পার হওয়ার পরেও ছবিটির ব্যবসায়িক সাফল্যে কোনো ভাটা পড়েনি।

    সম্প্রতি সামনে এসেছে ছবিটির মুক্তির ষষ্ঠ দিন অর্থাৎ বুধবারের বক্স অফিস রিপোর্ট। ভারতীয় বক্স অফিস ট্র্যাকিং পোর্টাল ‘স্যাকনিল্ক’ -এর রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠ দিনে ছবিটি ৫.০০ কোটি টাকা আয় করেছে। আর তাতেই মুক্তির মাত্র ৬ দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৬৬.০০ কোটি রুপি।

    বক্স অফিসে টিকে থাকার এই লড়াই অবশ্য ‘ককটেল ২’-এর জন্য মোটেও সহজ ছিল না। একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে ছবিটিকে। বক্স অফিসে এর মুখোমুখি সংঘর্ষ হয়েছে বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’, ববি দেওলের ‘বান্দর’, কঙ্গনা রানাওয়াতের ‘ভারত ভাগ্য বিধাতা’, দিলজিৎ দোসাঞ্জের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ এবং ‘হন্টেড থ্রিডি: ইকোজ অফ দ্য পাস্ট’-এর মতো একঝাঁক আলোচিত সিনেমার সঙ্গে। তবে এত সব ছবির ভিড়েও নিজের শক্ত অবস্থান ধরে রেখে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন শাহিদ কাপুর।

    উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার রোম্যান্টিক-কমেডি ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল বা দ্বিতীয় পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ‘ককটেল ২’-কে। মূল ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি, ডিম্পল কাপাডিয়া, বোমান ইরানি ও রণদীপ হুডা। সে সময় সাইফ-দীপিকা-ডায়ানার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল এবং ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়