২২/০৪/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ফিরছে জনপ্রিয় চরিত্র ‘প্রেম’, নতুন জুটিতে আয়ুষ্মান ও শর্বরী

    জেড নিউজ ডেস্ক :

    বিখ্যাত পরিচালক সুরাজ বারজাত্যা তার পরবর্তী সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন। আগামী ২৭ নভেম্বর, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। রাজশ্রী প্রডাকশনস ও মহাবীর জৈনের যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ এক দশক পর বড় পর্দায় ফিরছে দর্শকদের অতিপরিচিত ‘প্রেম’ চরিত্রটি।

    এবারের ‘প্রেম’ চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।

    এটি সুরাজ বারজাত্যার সঙ্গে তার প্রথম কাজ। আয়ুষ্মানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন শর্বরী। পর্দায় এই নতুন জুটিকে দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন।

    জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা ‘উঁচাই’-এর সাফল্যের পর এই ছবি দিয়ে আবারও পরিচালনায় ফিরছেন সুরাজ বারজাত্যা।

    রাজশ্রী প্রডাকশনসের চিরচেনা পারিবারিক ঘরানার গল্পই ফুটে উঠবে এই সিনেমায়। এই সিনেমার মাধ্যমে সুরকার হিমেশ রেশামিয়া ও সুরাজ বারজাত্যা আবারও একসঙ্গে কাজ করছেন। এর আগে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিতে তাদের কাজ বেশ প্রশংসিত হয়েছিল। বরাবরের মতো বারজাত্যার এই সিনেমাতেও গানগুলো গল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে।

    অ্যাকশন সিনেমার ভিড়ে ‘ইয়ে প্রেম মোল লিয়া’ হতে যাচ্ছে একটি নিখুঁত পারিবারিক বিনোদন। ২০২৬ সালের দীপাবলির ঠিক পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়