১৯/০৪/২০২৬, ২৩:৫৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ফরিদপুরে মহাসড়ক অবরোধ: দ্বিতীয় দিনেও ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

    ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এতে আজ বুধবার সকাল ৮টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    ‎ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই অবরোধ চলছে। ‎এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

    আজ সকালে আবার ভাঙ্গার পুকুরিয়া ও সোয়াদিসহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ করেন কয়েক হাজার স্থানীয় জনতা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন বন্ধ হয়ে গেছে। আর দুই পাশে যানবাহন আটকা পড়েছে।

    ‎বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।

    তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

    জনপ্রিয়