spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকার নং-১২৮। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে।

লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়