জেড নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি অনেকটা এগিয়ে।
প্রাথমিক ফলাফলে বিজেপি এগিয়ে ১৯৬ আসনে। আর তৃণমূল ৯৪ আসনে।
এদিকে আসামে বিজেপি এগিয়ে রয়েছে ৯৯ আসনে। আর তৃণমূল এগিয়ে আছে ২৫ আসনে। সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়েছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।
প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।



