০৮/০৫/২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পদ্মায় নৌ পুলিশের অভিযানে জাল জব্দ, ৯ জেলের কারাদণ্ড

    রাজবাড়ী প্রতিনিধি:
    মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সোয়া ১২টা থেকে রাত ২টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে ও এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্স এবং কোস্টগার্ড এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

    অভিযানে পদ্মা নদীর কলাবাগান এলাকা থেকে ৬ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও আনুমানিক ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশ স্থানীয় দৌলতদিয়া খানকা শরীফের এতিমখানায় বিতরণ করা হয়।

    এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে নৌকা, জাল ও জেলেদের আটক করছি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে নদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মতে ২টি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।

    জালগুলো আলামত হিসেবে রাখা হয়েছে। তিনি বলেন, সরকার ঘোষিত সময়ে এ অভিযান অব্যাহত থাকবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়