১৮/০৪/২০২৬, ২০:০৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন

    জেড নিউজ, ঢাকা।
    নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    এর আগে জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সালাহউদ্দিন আহমেদ। এ সময় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

    সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।

    ‘কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে নির্বাচনের প্রক্রিয়া তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান।

    এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি-বিদেশি শক্তি সক্রিয় সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে সেটা দেশি হোক, বিদেশি হোক তাদেরকে তারা প্রতিহত করবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়