২১/০৪/২০২৬, ২৩:০৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দুই সীমান্ত দিয়ে আরো ৬০ জনকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

    ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত এক সপ্তাহে বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় ৩০০ জনকে বাংলাদেশের সীমানায় ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের সীমানায় পুশ-ইন করা এসব মানুষের মধ্যে বাংলাদেশীর পাশাপাশি রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকও রয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। এ অবস্থায় বুধবারও সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরো ৬০ জনকে পুশ-ইন করেছে বিএসএফ।

    বিজিবি বলছে, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৬ জনকে আটক করা হয়েছে। বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও দুটি শিশু রয়েছে। তাদের বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করিয়েছে বলে জানা গেছে।

    এছাড়া বুধবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। এ সময় বিজিবি তাদের আটক করে। তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি।

    আটককৃতরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরো অনেককে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে।

    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়