০৫/০৫/২০২৬, ১৪:৫৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখলো পাকিস্তান দল

    জেড নিউজ স্পোর্টস:

    দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (৩ মে) সকালে প্রথম ভাগে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে পিএসএলের ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচ খেলবে পাকিস্তান। এই দুই টেস্ট ম্যাচকে সামনে রেখে আগেই স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    ১৬ সদস্যের স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন চার জন ক্রিকেটার। মূলত অভিজ্ঞদের সঙ্গে তারুণ্যের মিশেলে দল গঠন করেছেন পাকিস্তানের নির্বাচকেরা। প্রথমবার সুযোগ পাওয়ার চার ক্রিকেটার হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।

    দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। ১৬ মে দ্বিতীয় টেস্ট সিলেটে।

    পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়