spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জানা গেল ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জেড নিউজ, ডেস্ক:

নতুন বছর শুরু হতে এখনও কয়েক মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৭ সালের রমজান শুরুর অপেক্ষা শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে। এরপর ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা না গেলে রমজান একদিন পরে শুরু হতে পারে।

ইসলামি ক্যালেন্ডার চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজানের তারিখ প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। ইসলামি বছর সাধারণত ৩৫৪ দিনের হওয়ায় গ্রেগরিয়ান বছরের তুলনায় তা প্রায় ১০ থেকে ১১ দিন কম। এ কারণে প্রায় ৩৩ বছরের একটি চক্রে বছরের সব ঋতুতেই রমজান পালিত হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিন হতে পারে। এরপর শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার হতে পারে। তবে এ তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

রমজান ইসলামি ক্যালেন্ডারের নবম মাস এবং মুসলমানদের কাছে বছরের অন্যতম পবিত্র সময়। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। একই সঙ্গে নামাজ, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়