spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইতিহাস গড়েই চলেছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

জেড নিউজ স্পোর্টস:

মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান। আর কয়েক দিন পরই বয়স ১৭ পূর্ণ হবে। এরই মধ্যে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন তিনি।

সান ডিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ ব্যবধানের জয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন সুলিভান। এতে মেজর লিগ সকারে ম্যাচডের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই সাফল্য পেলেন ১৬ বছর ৩৫১ দিন বয়সী সুলিভান।

এমএলএসে এই প্রথমবার এক ম্যাচে দুই গোল করলেন সুলিভান। এ নিয়ে শেষ সাত ম্যাচের প্রত্যেকটিতে অন্তত একটি করে গোলে অবদান রাখলেন কাভান, যা এমএলএস ইতিহাসে কোনো কিশোরের দীর্ঘতম ধারা।

এই ১৬ বছর বয়সী স্থানীয় খেলোয়াড় ফিলাডেলফিয়াকে ফিফা বিশ্বকাপের বিরতির পর থেকে টানা ১০ ম্যাচ (জয় ৮, ড্র ২) অপরাজিত থাকতে সাহায্য করেছেন। দলকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে সাতে তুলে অডি এমএলএস কাপ প্লে অফের অবস্থানে রেখেছেন।

এই মৌসুমে সুলিভান ১৭ গোলে অবদান রেখেছেন। গোল ৬টি ও অ্যাসিস্ট ১১। এমএলএস ইতিহাসে কোনো কিশোরের যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়