spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি

জেড নিউজ ডেস্ক:
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২–১ গোলে আর্জেন্টিনার জয়ে দিনে গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে ম্যাচজুড়ে নিজের দুর্দান্ত প্রভাব ঠিকই রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলের দুই গোলই বানিয়ে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর অন্যতম নায়কও মেসি। তাতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

আটলান্টায় গতকাল রাতে দুটি গোল বানানোয় এবার বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টসংখ্যা দাঁড়াল ৪টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেলেন মেসি।

মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনেরই গোল ৮টি করে। কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এখন এগিয়ে মেসিই। কারণ, গোল সমান হলে অ্যাসিস্টসংখ্যা হিসাব করা হয়। মেসি সেখানে এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের চেয়ে এগিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়