spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কাল থেকে অফিস শুরু করবো, গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: তথ্যমন্ত্রী

জেড নিউজ ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘সবার কাছে দোয়া চাই, যাতে সততা, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি।’

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এবং দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারব যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আসে।’

তিনি বলেন, ‘তো আমার বিশ্বাস, ইনশাআল্লাহ, আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীর সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ ভালোভাবেই কাজ করতে পারবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়