১৭/০৪/২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আপনার বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে পাঠান: মোদিকে ওয়াইসি

    ভারতের বিহারে ভোটের দিন যত ঘনিয়ে আসছে, রাজনীতিতে উত্তাপ ততটাই বাড়ছে। চারদিকে অভিযোগ ও পাল্টা অভিযোগের শোরগোল। এর মধ্যে অন্যতম অভিযোগ হলো, বিহারে কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীর উপস্থিতি। তবে এর কড়া জবাব দিয়েছেন, অল–ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিন- এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাজ্য জনতা দল- আরজেডি বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’আশ্রয় দিচ্ছে। জবাবে ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই।

    ওয়াইসি বলেন, মোদীজি বলছেন বিহারে বাংলাদেশি আছে। আসলে বিহারে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেবো।

    ওয়াইসির এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা গত বছর পদত্যাগের পর দিল্লিতে বসবাস করছেন।

    বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই বিতর্ক আরও জোরদার হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার কাজ চলছে, আর সেখানে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীরা বলছে, এটি ভোট কেটে দেওয়ার অজুহাত মাত্র।
    জেড নিউজ, ঢাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়