spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

জেড নিউজ, ঢাকা : 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে সুপ্রিম কোর্টের “বার্ষিক প্রতিবেদন-২০২৫” পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যবৃন্দ রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৫ পেশ করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটি’র চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়