spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মাদ্রাসার শৌচাগারে মিলল শিক্ষার্থীর মরদেহ, পরিচালক আটক

জেড নিউজ, ঢাকা:

দিনাজপুরের বিরল উপজেলায় একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার পর বিরল পৌরশহরের কলেজ রোডে অবস্থিত মাদ্রাসাতুস সুন্নাহ নামে একটি মাদ্রাসার শৌচাগারের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শৌচাগারের দরজা বন্ধ থাকায় পরে মাদ্রাসার মুহতামিম তাকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাফায়েত হোসেন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন তার বাবা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়