spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কিশোর গ্যাং প্রতিরোধে সারা দেশে কমিটি গঠন করবে সরকার

জেড নিউজ, ঢাকা:

কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির সভাপতি করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।

সারা দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা, অপরাধে কিশোরদের জড়িয়ে পড়া এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত এলো। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এসব গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি তাদের পেছনে থাকা পৃষ্ঠপোষকদের শনাক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়