অবশেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে বিতর্কিত সংগঠন ইসকন। বুধবার রাতে ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আগামী ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিতের এ ঘোষণা দেন। এর আগে ৮ দফা দাবিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাবেশ করে ইসকন। ওই সমাবেশে বাংলাদেশের পতাকার ওপর ভারতীয় কট্টর হিন্দুত্বাবাদী সংগঠন আরএসএসের গেরুয়া পতাকা ওড়ানো হয়। এ নিয়ে বিতর্ক চরমে ওঠে। এদিকে ফেসবুকে স্ট্যাটাসের জেরে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে এক মুসলমান ব্যবসায়ির ওপর হামলা চালায় ইসকন সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাদের হামলার শিকার হন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যরাও।





