spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২

জেড নিউজ, ঢাকা:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৬৯ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১০৬ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ১ জন রয়েছে। অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪হাজার ৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল, ১১টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়