জেড নিউজ, ঢাকা:
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে।
এরমধ্যে রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১০৯ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ২৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১ টি মোবাইল ফোন ও ১ টি ট্রাক উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




