জেড নিউজ, ঢাকা:
বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এর প্রভাবেই মূল্যবান ধাতুটির দাম বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে উঠেছে। দিনের শুরুতে দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এর আগে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।





