spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পাটুরিয়ায় ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

জেড নিউজ ডেস্ক:

পাটুরিয়া থেকে কাজীরহাট যাবে এবং আরেকটি যাবে দৌলতদিয়া, এই ওয়াই-টাইপের ব্রিজটির ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানের সভা শেষে উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ সরকারি কর্মকর্তারা যার যার এলাকার যার যার চেয়ারে বসে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এটা ওনার কড়া নির্দেশ।

মন্ত্রী বলেন, যার যার যেখানে যে কাজ আছে, সেই কাজ তার দায়িত্বে বসে কঠিনভাবে করতে হবে। যারা কন্ট্রাক্টরের কাজ তুলে নাই, তাদেরকে এনে আপনারা তাদের শাস্তির ব্যবস্থা করবেন। কারণ এটা তো জনগণের কষ্ট হচ্ছে, এলাকার মানুষ হাঁটতে পারছে না, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এই টেন্ডার নিয়ে তারা অর্ধেক করে আর অর্ধেক ফেলে চলে গেছে, তাদের কোনো খবর নাই। এটা ডিসি সাহেব, আপনি এটা শক্তভাবে ধরবেন। হয় তারা কাজ করবে, নয়তো তাদের একদম ব্ল্যাকলিস্টেড করে দেবেন। তারা যেন জীবনে না আসতে পারে এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়