spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জুনিয়র বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি জানালো ঢাকা বোর্ড

জেড নিউজ, ঢাকা:

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে শিক্ষাপঞ্জিতে থাকা সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে।বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়া হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সভায় সময়সূচি ঠিক করা হয়েছে। সে অনুযায়ী ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়। তাতে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর কথা ছিল ১৫ ডিসেম্বর, যা ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সেখানে ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য দিন রাখা হয়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার নম্বর বণ্টন
এবার মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হবে। বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে থাকবে ১০০ নম্বর। শিক্ষার্থীরা এ তিন বিষয়ে সময় পাবে ৩ ঘণ্টা।

আর বিজ্ঞান ও বিশ্বপরিচয়ে ৫০ ও ৫০ করে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সময় দেড় ঘণ্টা করে দুই বিষয়ে মোট ৩ ঘণ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়