spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

জেড নিউজ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারত খতিয়ে দেখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার জানিয়েছে, এই বিষয়টি আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হবে।

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তারা বাংলাদেশ থেকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও যেমনটি বলেছি, অনুরোধটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই অনুরোধটি প্রত্যর্পণ সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা এবং বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হবে।’

সংবাদ সম্মেলনে জয়সওয়ালের কাছে আরও জানতে চাওয়া হয় যে, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে একজন রাজনীতিবিদকে হত্যার ঘটনায় ভারতের হেফাজতে থাকা অন্য কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ থেকে কোনো অনুরোধ এসেছে কি না।

জবাবে মুখপাত্র জানান, তিনি এখনই বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। তিনি বলেন, ‘আমি এখনই এটি নিশ্চিত করতে পারছি না। আমাকে বিষয়টি যাচাই করতে হবে।’

তবে ওই প্রশ্নকারী সাংবাদিক অভিযুক্ত ব্যক্তি বা ভুক্তভোগী রাজনীতিবিদ—কারও নামই উল্লেখ করেননি।

রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন যে, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়