spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পরিবেশ সুরক্ষায় ১১ লাখ গাছ রোপণ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

জেড নিউজ, ঢাকা:

পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ১১ লাখ গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা ক্যান্টনমেন্টের পাশাপাশি দেশের যেসব স্থানে সেনাবাহিনীর স্থাপনা ও অবস্থান রয়েছে, সেসব এলাকাতেও ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় সেনাবাহিনীর বার্ষিক বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরের মতো এবারও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। শুধু চারা রোপণ করাই নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে গাছগুলোকে পরিণত করে তোলার দায়িত্বও সেনাবাহিনী পালন করে থাকে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই এবারের কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সেনানিবাস, প্রশিক্ষণ এলাকা, প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও সেনা নিয়ন্ত্রিত অন্যান্য স্থানে মোট ১১ লাখ গাছের চারা রোপণ করা হবে।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়