২৪/০৬/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

    জেড নিউজ স্পোর্টস:

    চোট কাটিয়ে ব্রাজিল শিবিরে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার ফেরাকে বড় স্বস্তি হিসেবে দেখছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

    গত ১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে কাফ ইনজুরিতে পড়েন নেইমার। এরপর মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের দুটি ম্যাচে তিনি মাঠের বাইরে ছিলেন। তবে হাইতির বিপক্ষে ম্যাচ শেষে থেকেই তার ফিটনেস নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছিলেন আনচেলত্তি।

    স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার এখন পুরোপুরি ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

    তিনি বলেন, নেইমার খেলতে প্রস্তুত। সে পুরো সপ্তাহজুড়ে দারুণ অনুশীলন করেছে। তার শারীরিক অবস্থা ভালো এবং সে ৯০ মিনিট খেলার সক্ষমতা রাখে।

    নেইমারের ফেরা নিয়ে দলে স্বস্তি থাকলেও একাদশ নির্বাচন নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে উইঙ্গার রাফিনিয়া চোট পাওয়ায় তার বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে কোচিং স্টাফকে।

    এই পজিশনে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান এবং লুইজ হেনরিকের মতো খেলোয়াড়দের মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হবে ব্রাজিল কোচকে।

    রায়ানকে নিয়ে প্রশংসা করে আনচেলত্তি বলেন, সে ভালো খেলেছে এবং দলের প্রয়োজনে উইংয়ে প্রস্থ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক প্রসঙ্গে কোচ জানান, যেকোনো ম্যাচেই খেলার সামর্থ্য তার আছে। তবে নেইমার ফেরায় দলে আক্রমণভাগে আরও প্রতিযোগিতা তৈরি হয়েছে।

    আনচেলত্তির ভাষায়, সমর্থকেরা নেইমার ও এন্দ্রিক দুজনকেই মাঠে দেখে আনন্দ পাবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়