২৫/০৬/২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে গোলবন্যায় ভাসালো পর্তুগাল

    জেড নিউজ স্পোর্টস:

    বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের গোল করতে না ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। তবে জোড়া গোল করে সেই সমালোচনার জবাব মাঠেই দিলেন রোনালদো। তার এমন নৈপুণ্যে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

    এ দিন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছিলেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই বল জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

    এরপর ম্যাচের ১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। নুনো মেন্ডিসের দারুণ এক ফ্রি কিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা।

    ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল। এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।

    এরপর ম্যাচের ৬০ মিনিটে আবারও গোলের দেখা পায় পর্তুগাল। ৬০ মিনিটে কর্নার থেকে বক্সে জটলার ভেতরে রোনালদো ও উজবেকিস্তান ডিফেন্ডারের গা ছুঁইয়ে বল জালে জড়ায়। এটি ছিল উজবেকিস্তানের আত্মঘাতী গোল!

    ম্যাচের ৮৭ মিনিটে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেক ঠোকেন রাফায়েল লিয়াও। বক্সের ভেতর ফাঁকায় ডান পায়ের শট বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়