জেড নিউজ, ঢাকা:
এমপিওভুক্ত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতা ছাড় করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এ প্রস্তাব পাঠানো হয়। এ ধাপে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন ও কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, আজ রোববারই এই উৎসব ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি হতে পারে।এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ১৯ হাজার ৭২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। ফলে ঈদুল-আজহার ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা বাবদ মোট ৪৫৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৭৬৩ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে।
শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহা ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা বিভাজনের মধ্যে স্কুলের ৩ লাখ ৩১ হাজার ৬৪ জন শিক্ষক-কর্মচারী ও কলেজে ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।
উল্লিখিত বিভাজন অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহা ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা দেয়ার জন্য সর্বমোট ৪৫৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৭৬৩ টাকা টাকা ছাড়করণ প্রয়োজন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খাতের বরাদ্দ থেকে শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা বাবদ এ টাকা মিটানো হবে।
এমন অবস্থায় চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত পরিচালন বাজেটে ১২৫-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১২৫০২০১-প্রধান কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ১২০০০১৫০৪-৩৬৩১১০২/১২০০০১৫০৫-৩৬৩১১০২ কোডের বিপরীতে বরাদ্দকৃত অর্থ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা বাবদ উল্লিখিত টাকা ব্যয় মিটানোর লক্ষ্যে মঞ্জুরী আদেশ জারির জন্য পাঠানো হলো।



