জেড নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, দেশটা সবার। তিনি বলেন আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তিনি বলেন, যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো।
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভার প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
পথসভার উপস্থিত জনতা দাবি করে কুমিল্লা বিভাগ চাই। তখন প্রধানমন্ত্রী বলেন ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন তাহলে বাস্তবায়ন হবে।
এর আগে শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১১টায় তিনি মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।



