১৩/০৫/২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চট্টগ্রামে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ

    জেড নিউজ, ঢাকা:

    চট্টগ্রামের পাহাড়তলী এলাকার সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কায়সার (২৭) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে এই মরদেহ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, যেহেতু সিসিটিভি ফুটেজে তাকে একাই ফ্লাইওভারে যেতে দেখা গেছে, তাই প্রাথমিকভাবে আমাদের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।

    তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা ঘটনার তদন্ত করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানান।

    পুলিশ জানায়, কায়সার আকবর শাহ থানার ফিরোজ শাহ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং বিএসআরএমে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

    পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

    পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, স্থানীয়রা ৯৯৯ জরুরি সেবার মাধ্যমে পুলিশকে জানান। পরে ফ্লাইওভার থেকে রশিতে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

    দিকে, গত রাতে ফেসবুকে একটি প্রচারণা ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় যে, নিহত ব্যক্তিটি আকবর শাহ এলাকার নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কথিত কর্মী কায়সার আহমেদ এবং তাকে হত্যার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে।

    তবে পুলিশ জানিয়েছে, মৃত কায়সার এবং ছাত্রলীগ কর্মী কায়সার দুইজন ভিন্ন ব্যক্তি। নিহত ব্যক্তির বিরুদ্ধে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা ছিল।

    ওসি বলেন, ময়নাতদন্তের পর পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

    তিনি আরও যোগ করেন, আমিও ফেসবুকে পোস্টগুলো দেখেছি। আমরা ভুক্তভোগীর কোনো রাজনৈতিক পরিচয় পাইনি। তার মোবাইল ফোনটি নিখোঁজ রয়েছে। তার পরিবার আমাদের জানিয়েছে যে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়