১৩/০৫/২০২৬, ১৭:০৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নিলামে আরও ২ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    জেড নিউজ , ঢাকা :  

     নিলামের মাধ্যমে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, একটি বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক ২ কোটি মার্কিন ডলার কিনেছে। এ নিলামে কাট-অফ মূল্য ছিল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

    চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

    সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫৮১ কোটি ৮৫ লাখ ডলার বা ৫.৮১ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়