spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অনন্ত জলিলের নামে ভুয়া জুয়ার অ্যাপের প্রচার

জেড নিউজ ডেস্ক :

নিজের নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়ানোর অভিযোগ তুলেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি।

ফেসবুক পোস্টে অনন্ত জলিল জানান, কিছু অসাধু ব্যক্তি ও চক্র তার নাম ব্যবহার করে বিশেষ করে ক্যাসিনো ও জুয়াসংক্রান্ত ভুয়া অ্যাপ এবং ওয়েবসাইট প্রচার করছে। এ ছাড়া এআই প্রযুক্তির মাধ্যমে তার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অনন্ত জলিল স্পষ্টভাবে বলেন, ‘এসব অ্যাপ, ওয়েবসাইট কিংবা ভিডিওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ একই সঙ্গে তিনি সবাইকে এসব ভুয়া প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানান

ভক্ত ও অনুসারীদের উদ্দেশে তিনি আরো বলেন, সবাই যেন শুধু তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল অনুসরণ করেন।

পাশাপাশি অন্য কোথাও তার নাম ব্যবহার করে প্রকাশিত পোস্ট বা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানান এই অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়