০৬/০৫/২০২৬, ১৭:০৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

    জেড নিউজ, ঢাকা:

    সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে পৌঁছেছে চীনা জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত দুই মাস দেশে ক্রুড অয়েলবাহী কোনো জাহাজ আসতে পারেনি। অবশেষে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে গত ২১ এপ্রিল রওনা দেয় চীনা জাহাজ নিনেমিয়া। দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে আজ বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।

    এর আগেই জাহাজটি থেকে তেল খালাসের জন্য প্রস্তুত রাখা হয়েছিল ছয়টি লাইটার জাহাজ। প্রতিটি জাহাজ একেক ট্রিপে প্রায় ৪ হাজার টন পর্যন্ত ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। সে হিসাবে দিনে অন্তত ২৪ হাজার টন ক্রুড খালাস করা সম্ভব হবে।

    বহির্নোঙর থেকে লাইটার জাহাজে করে ক্রুড আনার পর প্রায় এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পুনরায় উৎপাদনে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি।

    সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সেখান থেকে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ক্রুড পরিবহনের পুরো দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

    জাহাজটি বন্দরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, “সকাল ১১টার দিকে পৌঁছানোর কথা থাকলেও সমুদ্র উত্তাল থাকায় প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে জাহাজটি কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে। বুধবার দুপুর থেকেই ছয়টি লাইটার জাহাজ দিয়ে কার্গো খালাস শুরু হবে। প্রতিটি লাইটার ৪ হাজার টন করে ক্রুড পরিবহন করতে পারলেও সমুদ্র উত্তাল থাকায় নিরাপত্তার কারণে কিছুটা কম তেল পরিবহন করতে হতে পারে।”

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়