০৫/০৫/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কুড়িগ্রামে হাম-রুবেলার টিকাদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। এসময় পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিট কুড়িগ্রামের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দারসহ রেডক্রিসেন্টের যুব সদস্যরা।

    শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে জানানা তারা। এ লক্ষ্যেই নিয়মিত টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়