০৫/০৫/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কওমি শিক্ষা নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    শিক্ষামন্ত্রী বলেন, কওমি শিক্ষাকে এসএসসি ও এইচএসসির মতো সাধারণ শিক্ষার সম পর্যায়ে আনতে মাদ্রাসা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া জিপিএ পাওয়ার অস্থির প্রতিযোগিতা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বের করে আনতে জেলা প্রশাসকরা সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বলেও জানান তিনি।

    এ সময় দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, সমস্যাগুলোর মধ্যে ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ নেই, এক্সামিনেশন হল নেই। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব।

    তিনি বলেন, ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, তারা আনন্দঘন স্কুল চায়। যেটা আমাদের প্রধানমন্ত্রী এজেন্ডার মধ্যে রেখেছেন। লার্নিং উইথ জয়। তাদের লেখাপড়ার কথা বলেছে, কারিকুলামের কথা বলেছে। সেগুলো তো আমরা করছি। তারা মিড ডে মিলের কথা বলেছে। সেগুলো আমাদের এজেন্ডার মধ্যে আছে। আউট অব ৪৬, আমাদের এই ১৮০ ডেজ হানিমুনের পিরিয়ডের মধ্যে ২৯ প্রজেক্ট হচ্ছে। এগুলো ডিরেক্টলি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে ইনভলভ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়