০১/০৫/২০২৬, ১৬:২৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল সদস্যের পদত্যাগ

    জেড নিউজ স্পোর্টস:

    সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বোর্ডের জায়গায় একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। একই ধরনের পরিস্থিতি এখন দেখা যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটেও (এসএলসি)।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) এসএলসির সভাপতি শাম্মি সিলভা তার নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সভাপতি-সহ পুরো কমিটিই পদত্যাগের সিদ্ধান্ত নেয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, আজ বুধবার তাদের পদত্যাগপত্র ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে।

    তবে বৈঠক শেষে বোর্ডের সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে নতুন প্রশাসন কীভাবে গঠন করা হবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

    যদিও আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা বলা হয়েছে, বাস্তবে সরকার দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে তাদের সরে দাঁড়াতে চাপ দিয়েছিল। এর আগে সরকার বোর্ড ভেঙে এক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিল। সেই প্রেক্ষিতেই শাম্মি সিলভার নেতৃত্বাধীন কমিটি পদত্যাগ করেছে।

    উল্লেখ্য, টানা চার মেয়াদে এসএলসির দায়িত্বে ছিলেন শাম্মি সিলভা, যার মধ্যে তিনবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এসব নির্বাচন এবং বোর্ড পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা ও দুর্নীতির অভিযোগ উঠছিল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়