আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. আসিফ নজরুল।
জেড নিউজ
পদত্যাগ করা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দপ্তর পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একইসঙ্গে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তিন উপদেষ্টাকে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত গেজেট অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে ড. আসিফ নজরুল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।
আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। অন্যদিকে মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন হয়।
ড. আসিফ নজরুল একইসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আদিলুর রহমান খান একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।



