spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারিদের ৫জন আটক

জেডনিউজ:
সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ ভাতার দাবিতে আন্দোলনকারীদের পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয় থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আটক ব্যক্তিরা হলেন– স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী ও শাহিন গোলাম রব্বানী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করবে পুলিশ। এই আন্দোলনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সচিবালয় ভাতার দাবিতে বুধবার অর্থ উপদেষ্টাকে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। এরপর বৃহস্পতিবারও তারা সচিবালয় ভাতার প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলন শুরু করলে পাঁচজনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়