২৪/০৬/২০২৬, ২৩:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহের উপায় বের করে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

    জেড নিউজ ডেস্ক :
    ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’ উন্নয়নের জন্য এ বছর রসায়নে নোবেল পেয়েছেন জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। বাংলাদেশ সময় বুধবার বিকেলে সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

    বিজয়ীরা হলেন, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুসুম কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবিনসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (বার্কলি) ওমর এম ইয়াগি।

    নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয়ীরা অণুগঠিত একটি কাঠামো তৈরি করেছেন। যেটির মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই কাঠামোগুলোকে বলা হচ্ছে ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’। এর মাধ্যমে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা যাবে।

    প্রোটিন ডিজাইন এবং প্রোটিন গঠনের পূর্বাভাসে অসামান্য অবদানের জন্য গত বছর রসায়নে নোবেল পান ৩ বিজ্ঞানী। তাঁরা হলেন- যুক্তরাষ্ট্রের ডেভিড বাকের, যুক্তরাজ্যের ডেমিস হাসাবিস ও জন এম জুম্পার।

    জানা যায় , সুসুমু কিতাগাওয়া জন্ম ১৯৫১ সালে জাপানের কিয়োটো শহরে। ১৯৭৯ সালে কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্বপালন করছেন।
    রিচার্ড রবসনের জন্ম ১৯৩৭ যুক্তরাজ্যের গ্লাসবার্নে। ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করছেন।
    ওমর এম. ইয়াগি জন্ম ১৯৬৫ সালে জর্ডানের আম্মানে। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি।
    এ বছর ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এখন পর্যন্ত চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে বিজয়ীর নাম।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়