০৯/০৫/২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    গান ছাড়ার কারণ জানালেন তাহসান

    জেড নিউজ, ডেস্ক
    বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান রহমান খান সম্প্রতি গান ছাড়ার ঘোষণা দিয়েছেন। অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নেবেন বলে জানান এই তারকা। এ খবরে হতাশ তাহসান ভক্তরা। তবে রবিবার সন্ধ্যায় এক বিশেষ ইভেন্টে মঞ্চে উপস্থিত হয়ে কেন গান ছাড়ছেন তার ব্যাখ্যা দিলেন এই শিল্পী।
    এদিন তাহসান মঞ্চে কিছুটা ভিন্ন চেহারায় ছিলেন। মুখে দাড়ি, চোখে গভীর ভাব, আর কণ্ঠে সেই পুরনো মধুর সুর। তবে পুরো অনুষ্ঠান চলাকালীন দর্শকের মনে ছিল তাহসানকে আর গান ও অভিনয়ে না পাওয়ার বিষাদের ছাপ।
    ইভেন্টের শেষ পর্যায়ে একজন নারী সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন, কেন এত ভালোবাসার মাঝেও তিনি গান ছেড়ে দিচ্ছেন। স্মিত হেসে তাহসান জানান, তার এক ভাই বলেছিলেন, একজন শিল্পীর জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল সীমিত। পেশার সব ক্ষেত্রেই অবসর আসে, তাই তিনি চান মানুষ তাকে ভুলে যাওয়ার আগে গানের জগৎ থেকে অবসর নিতে। তিনি বলেন, ‘একজন শিল্পীর জীবনকাল কম হলেও, তার সৃষ্টি তার বিদায়ের পরও থেকে যায়।’
    তাহসান যোগ করেন, তিনি যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে থাকবেন ততক্ষণই কাজ করবেন। ভক্তদের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই তার চূড়ান্ত সিদ্ধান্ত।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়