spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইলিশ ধরা নিষিদ্ধ ২২ দিন, প্রশাসনের সতর্কতামূলক প্রচারণা

পটুয়াখালী প্রতিনিধি:
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

দক্ষিণাঞ্চলে ইলিশের প্রধান অভয়ারণ্য ভোলা ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকার জনসাধারণকে ইলিশ ধরা বন্ধে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাউফল উপজেলা প্রশাসন।

শনিবার (৪ অক্টোবর) রাত ১২টার সময় থেকে ৪০ কিলোমিটার নদীর চন্দ্রদ্বীপ, নাজিরপুর, কালাইয়া, কেশবপুর, ধূলিয়া ও কাছিপাড়া এলাকার গুরুত্বপূর্ণ মোহনায় আলাদাভাবে মাইকিং করে প্রচার চালানো হয়।সরকারি তালিকাভূক্ত ৬ হাজার ৬৪৫ জেলেকে উদ্দেশ্য করে ইউএনও বলেন, মা ইলিশের প্রজনন মুর্হুতে জাল ফেললে তালিকা থেকে নাম কেটে দেয়া হবে।

ইলিশের এই অভয়ারণ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারে অংশ নেন, বাউফলের ইউএনও আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, ওসি আকতারুজ্জামান সরকারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়