১৯/০৪/২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নাটোরে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে নানা আনুষ্ঠানিকতা

    নাটোর প্রতিনিধি:
    নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নাটোরে পালন করা হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ ১ অক্টোবর বুধবার সকল দূর্গামন্দির এবং মন্ডপে মহানবমী বিহিত পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকালে মায়ের পায়ে অঞ্জলি দিয়েছে মন্দিরে আগত ভক্তরা।

    পরে ভোগ আরতীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নবমী পূজার আনুষ্ঠানিকতা । পৃথিবী থেকে অশুভ শক্তি নাশ করতে বিভিন্ন পুজা মন্ডপে করা হচ্ছে হোমযজ্ঞ। এসময় শঙ্খ, উলুধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো।

    সন্ধ্যায় পূজা, আরতি এবং ভোগরাগের মধ্য দিয়ে শেষ হবে মহানবমীর আনুষ্ঠানিকতা। ভক্তমন্ডলী অপেক্ষা করবে মাকে বিদায় দেয়ার দিন শারদীয় দূর্গোৎসবের শেষ দিনের পূজার জন্য।

    এদিকে অন্যান্য দিনের মতো জেলা ও জেলার বাইরে থেকে বিপুল দর্শনার্থী ও ভক্ত সমাগম হয়েছে নাটোর শহরে। ভিড় ঠেলে সকল মন্দিরে প্রবেশে বেগ পেতে হচ্ছে তাদের। নিরাপত্তার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ বছর এখনো পর্যন্ত জেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়