জেড নিউজ , ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর ওপার বাংলার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করেছিলেন মিথিলা। শুরুতে তাদের সংসার নিয়ে চর্চা থাকলেও সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে ভাঙনের গুঞ্জন ছড়াতে শুরু করেছে।
এমনকি শোনা যাচ্ছে তারা এখন আর একসঙ্গে থাকছেন না। তাই ভক্তদের প্রশ্ন সৃজিত-মিথিলার সম্পর্কে কি সত্যিই ফাটল ধরেছে? সম্প্রতি এক পডকাস্টে এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মিথিলা। সেখানে তিনি বলেন, ২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত আমি কলকাতায় যাইনি, কারণ আমার ভিসা নেই। তার এই মন্তব্যের পর থেকেই জল্পনা আরও জোরদার হয়।
সঞ্চালক প্রশ্ন করেন, অনেকেই বিচ্ছেদের কথা বলছে সৃজিত মুখার্জি এখনও তার স্বামী আছেন কিনা। উত্তরে মিথিলা খানিকটা ধোঁয়াশা রেখে বলেন, এটা তো যারা বলছে তারাই বলছে, আমি কিছু বলব না। ফের সঞ্চালক জানতে চান পাসপোর্টে সৃজিতের নাম রয়েছে কি না। অভিনেত্রী বলেন, হ্যাঁ, পাসপোর্টে তার নাম রয়েছে।
মিথিলার এমন ধোঁয়াশাপূর্ণ বক্তব্য তাঁদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।



