spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অজয় কর সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অর্গানাইজ করছিলেন। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

ছাত্রলীদের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চেয়েও তিনি পাননি। পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
সূত্র: সংগৃহীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়