১৩/০৩/২০২৬, ১৯:৩৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শূন্য থেকে হাজার কোটিতে আওয়ামী লীগ নেত্রী হেনরী

    ছিলেন স্কুলশিক্ষিকা। ২০০৮ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েই যেনো পেয়ে যান আলাদিনের চেরাগ। স্বামী-স্ত্রী মিলে অবৈধভাবে সম্পদের পাহাড় বানানোর খবরটি যেন রূপকথার গল্পকেও হার মানায়। বলছি সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর কথা।

    ২০০৯ সালে আওয়ামী লীগের হয়ে ভোটে হারলেও পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের আশীর্বাদে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নিযুক্ত হন। এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

    হলমার্ক কেলেঙ্কারির সুবিধাভোগী, ঋণ প্রদান, পদোন্নতির তদবিরসহ তৎকালীন আওয়ামী সরকারের মন্ত্রীদের সাথে তদবির বাণিজ্যের মাধ্যমে বাগিয়েছেন কোটি কোটি টাকা।

    গড়েছেন আলিশান বাড়ি, বানিজ্যিক ভবন, নিজ নামে স্কুল-কলেজ, রিসোর্ট, এক ডজনেরও বেশি বিলাসবহুল গাড়ি এবং ঢাকা ও সিরাজগঞ্জে বিঘার পর বিঘা জমি। শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। স্ত্রীর বদৌলতে স্বামী শামীম তালুকদার লাবুও গড়েছেন অঢেল সম্পদ।

    ২০২৪ সালের ডামি নির্বাচনে এমপি হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন হেনরী। দখল, তদবির ও দুর্নীতির মাধ্যমে গড়েন দুহাত ভরে অর্জন করেন অবৈধ সম্পদ।

    ২০০৮ সালে নির্বাচন কমিশনে দেয়া হলফনামার তথ্যানুযায়ী, জান্নাত আরা হেনরীর সম্পদের পরিমাণ ছিল ছয় লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। তবে, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় তিনি সম্পদ দেখান, ৫৬ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৬০২ টাকা। এক্ষেত্রে সম্পদ বৃদ্ধির হার ৮৮৪ গুণ। গত ১৫ বছরে স্ত্রীর পাশাপাশি স্বামী লাবুর সম্পদও লাফিয়ে লাফিয়ে বেড়ে সেটা ১৩৬ গুণ হয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, হেনরীর এই কাহিনী আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীদের রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
    জেড নিউজ, ঢাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়