spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এবার সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার

সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। জানিয়েছেন, ডিএমপির যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক তথ্যে জানা গেছে, রিটোর্সটি তার নিজের।

তিনি ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ছিলেন। এরআগে তিনি ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন।

এক সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও তিনি পালন করেছেন। অবসরের পর তিনি লেখালেখি ও সংগীত চর্চাতেই বেশি সময় দিচ্ছিলেন। তার লেখা ডজনখানেক বই রয়েছে। নিজের লেখা গনের সিডিও প্রকাশ করেছেন সফিকুল ইসলাম।

জনপ্রিয়