২৬/০৪/২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হাসিনা আমলে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা: ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্র

    ফ্যাসিস্ট হাসিনার ১৫ বছর শাসনমলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ লাখ ৫৪ হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার সেই অর্থ ফেরত আনার কাজটি চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস নতুন একটি তথ্যচিত্রে বিষয়টি জানিয়েছে।

    ‘বাংলাদেশ’স মিসিং বিলিয়ন্স, স্টোলেন ইন প্লেইন সাইট তথ্যচিত্রে বলা হয়েছে, কি প্রক্রিয়ায় এসব অর্থ পাচার হয়েছে এবং তা ফেরত আনা সম্ভব কি না, এ নিয়ে রাজনীতিক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে ফিন্যান্সিয়াল টাইমস।

    ফিনান্সিয়াল টাইমস জানায়, যুক্তরাজ্য হয়ে উঠেছে অর্থ পাচারের অন্যতম কেন্দ্র। লন্ডনের আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজারকে টার্গেট করে পাচারকৃত বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে।

    অভিযোগ রয়েছে, হাসিনা সরকারের সময়ে সেনা গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকগুলো দখল করে নেয়া হয়। অস্ত্রের মুখে অনেক পরিচালককে পদত্যাগে বাধ্য করে ভুয়া ঋণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়।

    অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এত বড় অঙ্কের অর্থ ফেরত আনা কঠিন হবে, তবে আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলেই কেবল এটি সম্ভব।
    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়