spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রপ্তানি পণ্য বহুমুখীকরণ খুবই জরুরি

ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

রপ্তানি পণ্য তালিকা বহুমুখীকরণে ব্যর্থতার কারণে বাংলাদেশকে চীনের দেওয়া বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে দেশটিতে আমরা পণ্য রপ্তানি কাঙ্ক্ষিত মাত্রায় বাড়াতে পারছি না-এ মর্মে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে একটি জাতীয় দৈনিকে। সংক্ষিপ্ত কলেবরে প্রকাশিত সংবাদটি নানা কারণেই বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, চীন বাংলাদেশকে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক সুবিধা দিলেও রপ্তানি পণ্য তালিকায় বৈচিত্র্য আনায় ব্যর্থতার কারণে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারছে না। বাংলাদেশ তার আমদানি পণ্যের ২৫ থেকে ৩০ শতাংশ চীন থেকে আনছে। এর বিপরীতে চীনে বাংলাদেশের পণ্য রপ্তানি পরিমাণ মাত্র দেড় শতাংশ। ঠিক একই বিষয় লক্ষ করা যায় ভারতের ক্ষেত্রে। বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ খুবই কম। ফলে চীন এবং ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে একতরফা সুবিধা পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়